| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিশুদের স্কুলের জন্য বাংলো ভাড়া দিলেন সারা

  • আপডেট টাইম: 03-04-2026 ইং
  • 206689 বার পঠিত
শিশুদের স্কুলের জন্য বাংলো ভাড়া দিলেন সারা

বলিউড তারকাদের বিলাসবহুল জীবনযাপনের মধ্যে সাধারণ জীবনযাপন ও আধ্যাত্মিক চিন্তাধারার জন্য বরাবরই ভক্তদের পছন্দের তালিকায় অভিনেত্রী সারা আলী খান। এবার পতৌদি কন্যা নতুন করে আলোচনায় এসেছেন নিজের সম্পত্তিকে শিক্ষার কাজে ব্যবহার করার সুযোগ করে দিয়ে।

‘প্রডিজি মন্টেসরি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড’ সংস্থাকে মুম্বাইয়ের আন্ধেরি এলাকার ওল্ড লোখান্ডওয়ালা কমপ্লেক্সের ‘বেলস্কট কো-অপারেটিভ হাউজিং সোসাইটি’তে অবস্থিত সারার প্রায় ৪,৫০০ বর্গফুটের বিশাল বাংলোটি আগামী পাঁচ বছরের জন্য লিজ দেওয়া হয়েছে। সেখানে একটি মন্টেসরি স্কুলে ছোট শিশুদের জন্য তৈরি হবে নতুন শিক্ষার পরিবেশ।

২৭ মার্চ এই চুক্তি সম্পন্ন হওয়ায় আগামী পাঁচ বছরের এই লিজ থেকে সারা প্রায় ৪.১৪ কোটি টাকা আয় করবেন। চুক্তি অনুযায়ী, প্রথম দুই বছর মাসিক ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬.৫ লাখ টাকা। এরপর তৃতীয় বছর থেকে প্রতি বছর ৫ শতাংশ হারে ভাড়া বাড়বে। স্কুল কর্তৃপক্ষ ইতোমধ্যেই ২০ লাখ টাকা জামানত জমা দিয়েছে।

বর্তমানে জুহু এলাকায় বসবাস করলেও নিজের এই খালি পড়ে থাকা সম্পত্তিকে অব্যবহৃত না রেখে শিক্ষার কাজে লাগানোর সিদ্ধান্ত অনেকের কাছেই ইতিবাচক উদাহরণ।  

অমিতাভ বচ্চন কিংবা অজয় দেবগনের মতো তারকারা বাণিজ্যিক কাজে সম্পত্তি ভাড়া দিলেও, সারা আলী খানের এই সিদ্ধান্ত কিছুটা ব্যতিক্রম। 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪