‘বরুণবাবুর বন্ধু’ ও ‘ভবিষ্যতের ভূত’-এর চিত্রনাট্যকার ওপরিচালক উৎসব মুখার্জি নিখোঁজ। গতকাল দুপুরে ব্যাংকের কাজে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই তার রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার খবরে টলিউড পাড়ায় গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে।
পারিবার থেকে জানা গেছে, গতকাল দুপুরে ব্যাংকের কিছু জরুরি কাজ সারতে উৎসব বাড়ি থেকে বের হন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও তিনি আর বাড়িতে না ফিরে আসায় পরিচালকের স্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে দুপুর ২টা ২২ মিনিটে জানিয়েছিলেন উৎসবের সঙ্গে তার শেষ কথা হয়েছিল তখন তিনি ব্যাংকের ভেতরেই অবস্থান করছিলেন। কিন্তু এর কিছুক্ষণ পর থেকেই তার সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন উৎসব মুখার্জির স্ত্রী।
যানা জায় নিজের ব্যক্তিগত মোবাইল ফোনটি তিনি বাড়িতে রেখে ব্যাংকে যাওয়ার সময় তার প্রয়াত বাবার ফোনটিকে সাথে নিয়েছিলেন। বর্তমানে সেই ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। ফলে উৎসবের নিখোঁজ হওয়ার ঘটনা রহস্য আরও ঘনীভূত হয়েছে তার মোবাইল ফোনটিকে ঘিরে। উৎসবের পরিবারের পক্ষ থেকে ইতোমধ্যেই স্থানীয় থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে।
নিখোঁজ অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে যানা গেছে। উৎসব মুখার্জি কি ব্যাংকে পৌঁছাতে পেরেছিলেন নাকি ব্যাংক থেকে বেরোনোর পর তার সঙ্গে কিছু ঘটেছি এসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।
টলিউডের একজন পরিচিত মুখ উৎসব মুখার্জি। চিত্রনাট্যকার হিসেবে প্রশংসিত হবার পাশাপাশি স্বাধীন পরিচালক হিসেবেও তিনি বেশ কিছু কাজ করে নিজের মেধার স্বাক্ষর রেখেছেন। তার এই আকস্মিক নিখোঁজ হওয়ার সংবাদে তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে।