| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নোবেলের জামিন বাতিল, কারাগারে পাঠানোর নির্দেশ

  • আপডেট টাইম: 02-04-2026 ইং
  • 207471 বার পঠিত
নোবেলের জামিন বাতিল, কারাগারে পাঠানোর নির্দেশ

বিয়ের আশ্বাস দিয়ে অর্থ আত্মসাতের মামলায় সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে শুনানি শেষে এই আদেশ দেন আদালত।

আদালতের তথ্য অনুযায়ী, জামিনের শর্ত অনুযায়ী আসামি আপোষের কথা মেনে চলেননি। তিনি বিয়ের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করেননি এবং নেয়া অর্থ ফেরত দেননি। এ কারণে আদালত জামিন বাতিলের আবেদন মঞ্জুর করেছেন।

এর আগে, ২৪ ফেব্রুয়ারি একই আদালত আপোষের শর্তে নোবেলকে অস্থায়ী জামিন দেন, যার মেয়াদ বৃহস্পতিবার শেষ হয়। 

মামলার নথি অনুযায়ী, নোবেল আনাননিয়া শবনম রোজ নামে এক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলে ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিভিন্ন সময়ে মোট ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা নেন। পরবর্তীতে ওই টাকা ফেরত না দিয়ে আত্মসাৎ করেন।

মামলার তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে নির্দেশ দেওয়া হয়। ৭ জানুয়ারি পিবিআইয়ের উপপরিদর্শক নুরুজ্জামান আদালতে প্রতিবেদন জমা দেন, যেখানে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এর ভিত্তিতে ৩ ফেব্রুয়ারি নোবেল, তার মা ও স্ত্রীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরে ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে ডেমরা থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

উল্লেখ্য, মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। সর্বশেষ ২০২৫ সালের ১৯ মে ডেমরা থানায় দায়ের করা এক মামলায় ধর্ষণ ও মারধরের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। এরপর বাদীকে কারাগারে বিয়ে করার পাঁচ দিন পর তিনি জামিন পান।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪