| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাসজুড়ে কালজয়ী চলচ্চিত্র প্রদর্শনী শুরু

  • আপডেট টাইম: 02-04-2026 ইং
  • 207465 বার পঠিত
মাসজুড়ে কালজয়ী চলচ্চিত্র প্রদর্শনী শুরু

বাংলাদেশ ফিল্ম আর্কাইভ পুরোনো দিনের কালজয়ী সব চলচ্চিত্র বড় পর্দায় দেখার সুযোগ করে দিচ্ছে। মাসব্যাপী বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী বৃহস্পতিবার ২ এপ্রিল থেকে শুরু হয়ে ৩০ এপ্রিল পর্যন্ত প্রতি সপ্তাহের নির্ধারিত দিনে সম্পূর্ণ বিনামূল্যে দর্শকরা এই চলচ্চিত্রগুলো উপভোগ করার সুযোগ পাবেন। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের নিজস্ব ভবনের দোতলায় অত্যাধুনিক প্রজেকশন হলে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে এই প্রদর্শনী চলবে।  

হারুনর রশীদ পরিচালিত ১ ঘণ্টা ১৭ মিনিট ব্যাপ্তির বিখ্যাত চলচ্চিত্র 'মেঘের অনেক রং' ২ এপ্রিল প্রদর্শিত হবে। সিনেমাটিতে অভিনয় করেছেন মাথিন, ওমর এলাহী, রওশন আরা, আদনানসহ আরও অনেকে।

খান আতাউর রহমান পরিচালিত ক্ল্যাসিক সিনেমা 'দিন যায় কথা থাকে' ৯ এপ্রিল দেখানো হবে।  ফারুক, কবরী, আনোয়ারা, খলিল ও টেলিসামাদ অভিনিত ২ ঘণ্টা ৩২ মিনিটের এই সাদাকালো ছবিটি দর্শকদের ফিরিয়ে নিয়ে যাবে সোনালী অতীতে। 

১৬ এপ্রিল দেখানো হবে শাহ আলম কিরন পরিচালিত সালমান শাহ ও শাবনূর অভিনীত রঙিন চলচ্চিত্র সুজন সখি। ২ ঘণ্টা ব্যাপ্তিকালের সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আনোয়ারা ও রিণা খান।

২৩ এপ্রিল দেখতে পাবেন দেওয়ান নজরুল পরিচালিত অ্যাকশনধর্মী সাদাকালো ছবি 'দোস্ত দুশমন'। ২ ঘণ্টা ১৩ মিনিটের এই সিনেমাটিতে পর্দায় দেখা যাবে সোহেল রানা, ওয়াসিম, শাবানা ও সুচরিতাকে।

সবশেষে ৩০ এপ্রিল প্রদর্শিত হবে মমতাজ আলী পরিচালিত২ ঘণ্টা ৪২ মিনিট ব্যাপ্তির রঙিন চলচ্চিত্র 'নসিব'। এই বিশাল আয়োজনে অভিনয় করেছেন উজ্জল, শাবানা, ইলিয়াস কাঞ্চন ও রোজিনা।

মূলত চলচ্চিত্রের ইতিহাস সংরক্ষণ এবং নতুন প্রজন্মের দর্শকদের বাংলা সিনেমার ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিতেই ফিল্ম আর্কাইভ নিয়মিত এ ধরনের আয়োজন করে থাকে। 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪