| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফিট থাকতে মালাইকা ভরসা রাখেন ওয়াটার থেরাপিতে!

  • আপডেট টাইম: 31-03-2026 ইং
  • 210178 বার পঠিত
ফিট থাকতে মালাইকা ভরসা রাখেন ওয়াটার থেরাপিতে!

মোহময়ী লাবণ্যে বয়সকে হার মানিয়েছেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার। বয়স ৫০ পেরোলেও তাঁর ফিটনেস ও ত্বকের জেল্লা দেখে তা বোঝার উপায় নেই। নিয়মিত শরীরচর্চার পাশাপাশি ডায়েটের ব্যাপারেও তিনি ভীষণ সচেতন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের দৈনন্দিন জীবনের কিছু বিশেষ অভ্যাস শেয়ার করেছেন অভিনেত্রী, যেখানে উঠে এসেছে তাঁর “ওয়াটার থেরাপি”-র কথা।

প্রতিদিনের চার ‘জাদু’ পানীয়

১. রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানোর শট

কোভিডের সময় থেকেই রোগপ্রতিরোধ ক্ষমতা নিয়ে সচেতন হয়ে ওঠেন মলাইকা। তবে বাজারি পানীয় নয়, ভরসা রাখেন ঘরোয়া উপায়ে। আদা, কাঁচা হলুদ, পুদিনা পাতা, তুলসী পাতা এবং ভেজানো চিয়া বীজ একসঙ্গে ব্লেন্ড করে পানি মিশিয়ে পান করেন তিনি। স্বাদ বাড়াতে মাঝে মাঝে এতে মধুও যোগ করেন।

২. হজমশক্তি বাড়ানোর শট

ভাল হজমের জন্য এক গ্লাস জলে সারা রাত ভিজিয়ে রাখেন জোয়ান, জিরে, মৌরি ও মেথি। সকালে সেই জল ফুটিয়ে ছেঁকে তাতে লেবুর রস মিশিয়ে খান। এই পানীয় খালি পেটে বা রাতের খাবারের পরেও খাওয়া যেতে পারে বলে জানিয়েছেন তিনি।

৩. ত্বকের জেল্লা বাড়ানোর শট

ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে নিয়মিত অ্যালোভেরা জেল মিশিয়ে পানি পান করেন মলাইকা। কখনও এর সঙ্গে ভেজানো চিয়া বীজ বা তুলসী বীজও মেশান। তাঁর মতে, এই পানীয় ত্বকের স্বাভাবিক জেল্লা বজায় রাখতে সাহায্য করে।

৪. সবুজ এনার্জি শট

ওয়ার্কআউটের সময় শরীর চাঙ্গা রাখতে শসা, সেলারি পাতা এবং সবুজ আপেল মিশিয়ে তৈরি করেন একটি ‘গ্রিন ড্রিংক’। এই পানীয় শরীরকে সতেজ রাখে এবং এনার্জি জোগায়।

ফিটনেসের রহস্য

মলাইকা অরোরা-র মতে, শুধু শরীরচর্চা নয়, সঠিক ডায়েট ও নিয়মিত এই স্বাস্থ্যকর পানীয়গুলিই তাঁর ফিটনেস ও তারুণ্যের আসল চাবিকাঠি। প্রাকৃতিক উপাদানে তৈরি এই সহজ পানীয়গুলি দৈনন্দিন জীবনে যোগ করলে শরীরের সার্বিক সুস্থতা বজায় রাখা সম্ভব।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪