| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিল্পকলায় “বাঘের গর্জন, মানুষের বিবেক” মঞ্চায়ন

  • আপডেট টাইম: 28-03-2026 ইং
  • 217636 বার পঠিত
শিল্পকলায় “বাঘের গর্জন, মানুষের বিবেক” মঞ্চায়ন

রাজনৈতিক পটপরিবর্তনের দীর্ঘ ১৭ মাসের বিরতির পর আবারও শিল্পকলার মঞ্চে সরব হচ্ছে নাট্যচর্চা। এবার মঞ্চে আসছে প্রখ্যাত নাট্যকার বাদল সরকার-এর আলোচিত নাটক “বাঘ”, নির্দেশনায় তোসাদ্দেক হোসাইন মান্না।

“বাঘের গর্জন, মানুষের বিবেক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নির্মিত নাটকটি শুধু জঙ্গলের হিংস্র বাঘের গল্প নয়; বরং মানুষের অন্তর্গত ভয়, লোভ, প্রেম ও দ্রোহের এক গভীর প্রতীকী উপস্থাপন। নাটকটি প্রশ্ন তোলে আসল হিংস্র কে? জঙ্গলের বাঘ, নাকি সভ্যতার মানুষ?

নাটকের কাহিনিতে উঠে আসে এক অবহেলিত ও প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত যুবকের জীবন, যার মধ্যে ধীরে ধীরে জেগে ওঠে এক ধরনের পশুত্ব। মানসিক বিকারগ্রস্ত এই যুবক নারীদের অপহরণ করে, তবে এক পর্যায়ে এক কর্মজীবী ও প্রতিবাদী থিয়েটারকর্মী নারীর সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে ভিন্ন মাত্রায়। আলাপ, তর্ক ও মতবিনিময়ের মধ্য দিয়ে তাদের মাঝে তৈরি হয় এক অদ্ভুত বন্ধুত্ব, যা নাটকের মূল বার্তা মানুষে মানুষে সম্পর্ক ও মানবিকতার জয়।


১৯৬৫ সালে রচিত হলেও “বাঘ” আজও সমানভাবে প্রাসঙ্গিক। প্রকৃতির টিকে থাকার লড়াই ও মানুষের অন্তর্লীন অন্ধকার দুইয়েরই প্রতিফলন ঘটেছে এই নাটকে। মঞ্চে এই নাটকের গর্জন শুধু থিয়েটারেই সীমাবদ্ধ থাকবে না, বরং দর্শকের হৃদয়ের গভীরেও প্রতিধ্বনিত হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪