| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৯ বছর পর মুক্তি পাচ্ছে নিলয়-শখের ‘কিডন্যাপ’

  • আপডেট টাইম: 27-03-2026 ইং
  • 218983 বার পঠিত
৯ বছর পর মুক্তি পাচ্ছে নিলয়-শখের ‘কিডন্যাপ’

দীর্ঘ ৯ বছর আটকে থাকার পর অবশেষে মুক্তির আলো দেখছে নিলয় আলমগীর ও আনিকা কবির শখ অভিনীত নাটক ‘কিডন্যাপ’। ঈদুল ফিতরের আনন্দকে বাড়িয়ে দিতে বিশেষ এই নাটকটি প্রচারিত হবে ঈদের সপ্তম দিনে ছোটপর্দায়।

শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টায় এনটিভিতে নাটকটি প্রচারিত হবে।

নাটকটির প্রচারের বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা শিমুল শিকদার। তিনি জানান, ‘কিডন্যাপ’ নাটকের শুটিং সম্পন্ন হয়েছিল ২০১৭ সালে। তবে নানা কারণে এতদিন এটি প্রচারে আসেনি। এর মধ্যে অন্যতম কারণ ছিল নিলয়-শখ দম্পতির ব্যক্তিগত জীবনের পরিবর্তন।

উল্লেখ্য, প্রায় চার বছরের প্রেমের পর ২০১৬ সালের ৭ জানুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন নিলয় আলমগীর ও আনিকা কবির শখ। তবে বিয়ের এক বছরের মাথায়ই তাদের বিচ্ছেদ ঘটে। সেই প্রেক্ষাপটে নাটকটির প্রচার দীর্ঘদিন পিছিয়ে যায়।

নির্মাতা শিমুল শিকদার বলেন, তিনি নিজেই নাটকটির রচনা ও পরিচালনা করেছেন। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে এটি দর্শকের সামনে আনতে পারছেন বলে তিনি আনন্দিত। তার আশা, অনেকদিন পর এই জুটিকে একসঙ্গে পর্দায় দেখে দর্শকরা আনন্দ পাবেন।

তবে নাটকটির প্রচার নিয়ে এখনো পর্যন্ত নিলয় আলমগীর ও আনিকা কবির শখ—কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪