| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুটি বাঁধছেন লিওনার্দো ডিক্যাপ্রিও ও জেনিফার লরেন্স

  • আপডেট টাইম: 23-03-2026 ইং
  • 223140 বার পঠিত
জুটি বাঁধছেন লিওনার্দো ডিক্যাপ্রিও ও জেনিফার লরেন্স

কিংবদন্তি নির্মাতা মার্টিন স্কোরসেসির নতুন সিনেমা ‘হোয়াট হ্যাপেনস অ্যাট নাইট’-এর জন্য বিশেষ লুকে এক মুখ গোঁফ নিয়ে ২০২৬ সালের অস্কারের মঞ্চে লিওনার্দো ডিক্যাপ্রিও। দীর্ঘ বিরতির পর আবারও ‘শাটার আইল্যান্ড’-এর মতো মনস্তাত্ত্বিক হরর বা ভৌতিক ঘরানায় ফিরছেন এই অস্কারজয়ী পরিচালক।

ছবিতে ডিক্যাপ্রিও ছাড়াও প্রধান চরিত্রে অভিনয় করছেন জেনিফার লরেন্স। ‘ডোন্ট লুক আপ’ সিনেমার পর এই জুটিকে আবার একসঙ্গে পর্দায় দেখা যাবে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছবিটির প্রথম ঝলক বা ‘ফার্স্ট লুক’ এ দেখা যায়, হাড়কাঁপানো শীতের মধ্যে তাদেরকে হাতে হাত রেখে হাঁটতে।  ম্যাডস মিকলসেন ও প্যাট্রিসিয়া ক্লার্কসনের মতো তারকারা রয়েছেন পার্শ্ব চরিত্রে। 

এক আমেরিকান দম্পতিকে ঘিরে পিটার ক্যামেরনের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমার গল্প আবর্তিত হয়েছে। সিনেমায় দম্পতিটি একটি সন্তান দত্তক নেওয়ার জন্য ইউরোপের এক ছোট শহরে গেলে সেখানে গিয়ে তারা এক রহস্যময় ও অদ্ভুত জগতের মুখোমুখি হন।  যেখানে তাদের নিজেদের সম্পর্ক ও জীবন সম্পর্কেই সন্দিহান হয়ে পড়েন সন্তানকে পাওয়ার লড়াইয়ে।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪