| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অ্যাটলির কল্পবিজ্ঞানে ফিরছেন আনুশকা

  • আপডেট টাইম: 23-03-2026 ইং
  • 222653 বার পঠিত
অ্যাটলির কল্পবিজ্ঞানে ফিরছেন আনুশকা

দীর্ঘ আট বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে রূপালি পর্দার নিস্তব্ধতা ভেঙে ফিরছেন আনুশকা। তবে এবার কোনো চেনা ঘারানায় নয়, বরং ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় নির্মাতা অ্যাটলির হাত ধরে সম্পূর্ণ ভিন্ন এক লুকে পর্দায় ফিরছেন এই অভিনেত্রী। বি-টাউনের অলিগলি থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম,এখন একটাই গুঞ্জন, বলিউড ডিভা আনুশকা শর্মা কবে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন।  

একটি বিগ-বাজেট সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞান ঘরানার এই ছবিতে আনুশকার বিপরীতে নায়ক হিসেবে দেখা যাবে দক্ষিণের মেগাস্টার আল্লু অর্জুনকে। আর এর মধ্য দিয়ে এটি হতে যাচ্ছে আনুশকার ক্যারিয়ারের প্রথম তেলুগু সিনেমা। আবারও প্রমাণ মিলল অ্যাটলির এই প্রজেক্ট মানেই তারকাসমাবেশ।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে কেবল আনুশকা আর আল্লু অর্জুনের রসায়নেই সীমাবদ্ধ থাকছে না এই সিনেমা। বলিউডের শীর্ষ অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, রাশমিকা মান্দানা এবং জাহ্নবী কাপুরও থাকছেন এই সিনেমায়। এবার সবচেয়ে বড় ‘টুইস্ট’ হচ্ছে রাশমিকা মান্দানা মিষ্টি মেয়ের ইমেজ ভেঙে এই প্রথম পর্দায় নিজেকে প্রকাশ করবে এক দুর্ধর্ষ খলনায়িকার ভূমিকায়। অন্যদিকে, আল্লু অর্জুনকে দেখা যাবে একাধিক ভিন্ন ভিন্ন চরিত্রে, যা দর্শকদের জন্য বাড়তি পাওনা। 

২০১৮ সালে শাহরুখ খানের বিপরীতে ‘জিরো’ ছবির ব্যর্থতার পর আনুশকা নিজেকে সিনেমা থেকে কিছুটা গুটিয়ে নিয়েছিলেন ব্যক্তিগত জীবন এবং মাতৃত্বকে সময় দিতে।  মাঝে ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’ নিয়ে কাজ করলেও সেটি এখনো আলোর মুখ দেখেনি। এমন পরিস্থিতিতে দক্ষিণী পরিচালকের এই মেগা প্রজেক্ট আনুশকার ক্যারিয়ারের জন্য একটি ‘গেম চেঞ্জার’ হতে পারে বলে মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪