| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শামস সুমনের জানাজা সম্পন্ন, স্বজনরা দেশে ফিরলে হবে দাফন

  • আপডেট টাইম: 18-03-2026 ইং
  • 230209 বার পঠিত
শামস সুমনের জানাজা সম্পন্ন, স্বজনরা দেশে ফিরলে হবে দাফন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন-এর জানাজা বুধবার (১৮ মার্চ) সকাল ১১টায় রাজধানীর চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় দেশের শোবিজ অঙ্গনের অসংখ্য শিল্পী, নির্মাতা ও কলাকুশলী অংশ নেন।

জানাজায় উপস্থিত তারকাদের মধ্যে ছিলেন ওমর সানী, জাহিদ হাসান, মীর সাব্বির, জিতু কমল, আবুল কালাম আজাদ, রামেন্দু মজুমদার, ত্রপা মজুমদার, আফজাল হোসেন, নাদের চৌধুরী, ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদ, আহসান হাবিব নাসিম, শাহেদ শরীফ খানসহ আরও অনেকে।

এর আগে, মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শামস সুমন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সহকর্মীরা।

চ্যানেল আইয়ের হেড অব নিউজ সাইখ সিরাজ বলেন, “সুমন আমাদের পরিবারেরই একজন ছিল। তার হঠাৎ চলে যাওয়া মেনে নেওয়া কঠিন। দীর্ঘ ১৫ বছর আমাদের সঙ্গে কাজ করেছে। তার সঙ্গে আমাদের আত্মিক সম্পর্ক ছিল। তার কাজই তাকে বাঁচিয়ে রাখবে। সবাই তার জন্য দোয়া করবেন।”

চ্যানেল আই কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত তার মরদেহ সিএমএইচের হিমঘরে রাখা হবে। যুক্তরাজ্য থেকে পরিবারের সদস্যরা দেশে ফেরার পর তাদের সঙ্গে মরদেহ রাজশাহীর উদ্দেশে নেওয়া হবে। সেখানকার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

উল্লেখ্য, টিভি নাটকের পরিচিত মুখ শামস সুমন মঞ্চ, ছোট পর্দা ও বড় পর্দা—সব মাধ্যমেই কাজ করেছেন। সর্বশেষ তিনি রেডিও ভূমির স্টেশন চিফ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪