বিশ্বখ্যাত সায়েন্স ফিকশন চলচ্চিত্র সিরিজ ‘ডুন’-এর তৃতীয় ও শেষ কিস্তি নিয়ে শুরু হয়েছে তোড়জোড়। অভিনেতা টিমোথি চালামেটের সামাজিক মাধ্যমে সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করেছেন। পরিচালক ডেনিস ভিলেনিউভের এই মহাকাব্যিক ট্রিলজির সমাপ্তি ঘিরে সম্প্রতি দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা। ‘ডুন : পার্ট থ্রি’-তে যেমন চেনা মুখগুলোর পাশাপাশি যুক্ত হচ্ছেন নতুন কিছু বড় তারকা।
টিমোথি চালামেটের পাশাপাশি ‘চানি’ চরিত্রে জেনডায়া। এ ছাড়াও ‘ডানকান আইডাহো’ চরিত্রে জেসন মোমোয়া। এই কিস্তিতে খলনায়ক ‘স্কাইটেল’-এর চরিত্রে ‘দ্য ব্যাটম্যান’ খ্যাত অভিনেতা রবার্ট প্যাটিনসন। রাজকুমারী ইরুলান চরিত্রে ফ্লোরেন্স পিউ ও লেডি মার্গো চরিত্রে লেয়া সেদু-র ভূমিকা এবার আরো বড় হবে।
আগামী ১৮ই ডিসেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেতে যাচ্ছে ‘ডুন ৩’। একই দিনে মুক্তি পাবে মার্ভেলের আলোচিত সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। ফলে বক্স অফিসে এক বিশাল লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।