জানা গেছে, সুরাইয়া গত ১৩ জানুয়ারি বিকেলে বাড়ি থেকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হয়। এরপর সে আর বাড়ি ফেরেনি। বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে তাকে না পাওয়ায় সুরাইয়ার দাদা আব্দুল জব্বার খান গত ১৬ জানুয়ারি ফরিদপুর থানায় জিডি করেন।
উত্তর থেকে বয়ে আসা শীতে জনজীবনে কনকনে ঠাণ্ডা বয়ে গেছে, ঘন কুয়াশা দেশের বিভিন্ন এলাকায় ভোর-সন্ধ্যায় দৃশ্যমান হয়েছে এবং সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রমেও তা প্রভাব ফেলছে। গত কয়েকদিন ধরে নওগাঁসহ অন্যান্য অঞ্চলেও শীতের তীব্রতা বৃদ্ধি পেয়ে তাপমাত্রা কমে আসছে।
দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৬টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাত্র ৭ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন।
রাজশাহীতে পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে ভিডিও করে টিকটক করায় এক কনস্টেবলকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। মো. সাইফুজ্জামান নামের এ কনস্টেবল রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানায় কর্মরত ছিলেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আশরাফ ছিদ্দিকির মনোনয়নপত্রে দাখিল করা প্রয়োজনীয় ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের তালিকায় একজন মৃত ব্যক্তির নাম ও স্বাক্ষর পাওয়া যায়। বিষয়টি যাচাই করে নিশ্চিত হওয়ার পর নির্বাচন বিধি অনুযায়ী তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।
আহত যুবক সুফিয়ানের অভিযোগ, পরিকল্পিতভাবে তাকে দেড় ঘণ্টা ধরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে কুপানো হয়েছে। এই ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে এবং জামায়াতের দুই সমর্থক শাহ আলম (২২) ও আবদুর রাজ্জাক (২৩)কে গ্রেফতার করা হয়েছে।
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যমুনার চরে গোপনে ঘোড়া জবাই করে ঢাকায় বিক্রির উদ্দেশ্যে মাংস পরিবহনকালে জনতার হাতে ধরা পড়ে একটি চক্র। খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করেন এবং জব্দকৃত মাংস ধ্বংস করা হয়।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন বলেন, অপহরণ ও হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। হত্যার কারণ জানতে তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
জানা গেছে, প্রলয় চাকী রাজনীতির পাশাপাশি একজন মদ ব্যবসায়ী হিসেবেই বেশি পরিচিত। পাবনা শহরের একমাত্র ও আলোচিত মদের বার ‘চাকী বাড়ি’র মালিক তিনি। গত ৪ আগস্ট পাবনা শহরে ছাত্র-জনতার ওপর হামলায় সরাসরি অংশ নিলেও তিনি মামলার আসামি হননি বলে অভিযোগ রয়েছে।
কুষ্টিয়ার ভেড়ামারায় কাভার্ডভ্যানের চাপায় ওসিসহ দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে মোটরসাইকেল যোগে পাবনা থেকে কুষ্টিয়া অভিমুখে যাওয়ার পথে তারা দুর্ঘটনার শিকার হন।
শোকে স্তব্ধ রাজশাহীর তানোরের কোয়েলহাট পূর্বপাড়া গ্রাম। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল থেকেই যেন নেমে আসে শোকের ছায়া। মসজিদের মাইকে একের পর এক ভেসে আসে করুণ ঘোষণা “কোয়েলহাট পূর্বপাড়া নিবাসী রাকিব উদ্দীনের দুই বছরের শিশু সন্তান সাজিদ মারা গেছে।”
রাজশাহীর তানোর উপজেলার কয়েলের হাট মধ্যপাড়া এলাকায় ২ বছরের শিশু সাজিদ একটি গভীর গর্তে পড়ে নিখোঁজ হয়েছে। ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও শিশুটিকে উদ্ধার করা যায়নি।
রাজশাহীর তানোর উপজেলায় গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু স্বাধীনকে উদ্ধারে টানা চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। তবে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ১১টা পর্যন্ত দীর্ঘ ২২ ঘণ্টার চেষ্টার পরও শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।
নিহত লায়লা আফরোজ গৃহিণী এবং তার মেয়ে নাফিসা নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। নাফিসার বাবা এম জেড আজিজুল ইসলাম ঢাকার উত্তরায় একটি বিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের শিক্ষক। ২০১২ সাল থেকে তারা মোহাম্মদপুরের একটি বহুতল ভবনের সপ্তম তলায় বসবাস করে আসছিলেন।
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত। ভারতের কাছে ছয়জনকে হস্তান্তরের প্রক্রিয়ায় ফেরত যেতে পারেন মাত্র দু’জন অন্তঃসত্ত্বা সোনালি খাতুন ও তার শিশু সন্তান। বাকি চারজনকে নিতে অস্বীকৃতি জানায় বিএসএফ।