| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

সুপ্রিম কোর্ট নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে আদালত অবমাননার সতর্কতা

সুপ্রিম কোর্ট সংক্রান্ত কোনো মিথ্যা, বিভ্রান্তিকর বা অসত্য সংবাদ প্রকাশ বা প্রচার করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আদালত অবমাননার দায়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বিস্তারিত...

ফ্যাস্টিস্টরা যেনো কোনো দলের ভেতরে ঢুকতে না পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফ্যাস্টিস্ট এজেন্টরা যেন কোন দলের ভেতরে ঢুকে যেতে পারে এজন্য রাজনৈতিক দলগুলোকে সজাগ থাকতে হবে বলে জানিয়েছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বিস্তারিত...

হাসিনার বিরুদ্ধে 'রাষ্ট্রদ্রোহ' মামলায় অভিযোগ গঠন পেছালো

জয় বাংলা ব্রিগেড’-এর জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আগামী ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

বিস্তারিত...

সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর ৫ দিনের রিমান্ডে

মামলার অভিযোগ থেকে জানা গেছে, জুলাই আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৫ আগস্ট শাহবাগ থানার চানখারপুল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ক্ষুদ্র জুট ব্যবসায়ী মো. মনির। দুপুরে আসামিদের ছোঁড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

বিস্তারিত...

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ: ৮ জনের পরিচয় শনাক্ত

সিআইডি জানায়, রায়েরবাজার কবরস্থানে অস্থায়ী মর্গ স্থাপন করে গত বছরের ৭ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত মরদেহ উত্তোলন ও ফরেনসিক কার্যক্রম সম্পন্ন করা হয়।প্রতিটি মরদেহ উত্তোলনের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং ফরেনসিক চিকিৎসকরা ময়নাতদন্ত পরিচালনা করেন।

বিস্তারিত...

একই দিনে দুই ভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের তফসিল ঘোষণাকে প্রশ্নবিদ্ধ করে এই রিট দায়ের করা হয়।

বিস্তারিত...

সবার সহযোগিতায় আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারব: সিইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ ভালো আছে, সবার সহযোগিতায় আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারব বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বিস্তারিত...

ফরিদপুর-৪ আসনের সীমানা আগের অবস্থায় ফিরিয়ে রায় বহাল

এর আগে গত ১১ ডিসেম্বর হাইকোর্ট ফরিদপুর-৪ সংসদীয় আসনের ভাঙ্গা উপজেলা থেকে আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের নগরকান্দা উপজেলার সঙ্গে যুক্ত করে নির্বাচন কমিশনের জারি করা প্রজ্ঞাপনকে অবৈধ ঘোষণা করেন। ওইদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব।

বিস্তারিত...

মনোনয়নপত্র বাতিল-গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে আজ থেকে আপিল শুরু

আপিল গ্রহণের জন্য আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অঞ্চলভিত্তিক ১০টি বুথ স্থাপন করেছে নির্বাচন কমিশন। আগামী ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত প্রার্থী নিজে অথবা ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সেবাদানকারী সংস্থা কিংবা প্রার্থীর লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি আপিল দাখিল করতে পারবেন।

বিস্তারিত...

পেশাদারিত্বের সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারা নির্বাচনে সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করবে।

বিস্তারিত...

সারা দেশে শুরু হচ্ছে যৌথ বাহিনীর অভিযান

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি কঠোর নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে যৌথ বাহিনী সাঁড়াশি অভিযান শুরু করতে যাচ্ছে। রোববার ( ৪ জানুয়া রি ) কক্সবাজারে জেলা প্রশাসন আয়োজিত এক সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এই তথ্য জানান।

বিস্তারিত...

৩ মাস কোনো ফোন ব্ল্যাকলিস্ট হবে না: ডিসি মাসুদ

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানিয়েছেন, আগামী ৩ মাস কোনো ফোন ব্ল্যাকলিস্ট হবে না। মোবাইল ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর তিনি এ তথ্য জানান।

বিস্তারিত...

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরসহ ২৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও ন্যাশনাল ব্যাংকের সাবেক পর্যবেক্ষক কবির আহাম্মদসহ ২৬ জনের বিরুদ্ধে দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে ৯০৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিস্তারিত...

জিয়াউলের বিরুদ্ধে বিচার শুরুর আবেদন প্রসিকিউশনের

শতাধিক গুম ও খুনের দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে বিচার শুরু করার জন্য আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে আবেদন করেছে প্রসিকিউশন।

বিস্তারিত...

নতুন পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

২০২৬ শিক্ষাবর্ষের নতুন পাঠ্যবইয়ের অনলাইন সংস্করণ প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এতে ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ে উল্লেখ করা হয়েছে, ১৯৭১ সালের ২৬ মার্চ মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। একই সঙ্গে বলা হয়েছে, ২৭ মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের পক্ষে পুনরায় স্বাধীনতার ঘোষণা দেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪