ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে আজ থেকে নির্বাচন কমিশনে (ইসি) আপিল কার্যক্রম শুরু হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) বিকেল ৫টায় সারাদেশে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষ হয়। এ পর্যন্ত যাচাই-বাছাইয়ে মোট ৭২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অন্যদিকে, ১ হাজার ৮৪২টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
আপিল গ্রহণের জন্য আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অঞ্চলভিত্তিক ১০টি বুথ স্থাপন করেছে নির্বাচন কমিশন। আগামী ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত প্রার্থী নিজে অথবা ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সেবাদানকারী সংস্থা কিংবা প্রার্থীর লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি আপিল দাখিল করতে পারবেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের আদেশের বিরুদ্ধে দাখিলকৃত আপিলগুলো আগামী ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করা হবে।