| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

‘এলপিজির ঘোষিত দাম খুচরা পর্যায়ে মানার বিষয়ে নিশ্চয়তা দিতে পারবো না’

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ জানিয়েছেন, ঘোষিত এলপিজির দাম খুচরা পর্যায়ে মানার বিষয়ে কমিশন কোনো নিশ্চয়তা দিতে পারবে না।

বিস্তারিত...

বার বার সময় চান সালমান-আনিসুলের আইনজীবী: চিফ প্রসিকিউটর

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় কারফিউ জারি করে ছাত্র-জনতার বিরুদ্ধে হত্যাকাণ্ডে উসকানি দেওয়ার অভিযোগে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচার শুরুকে ঘিরে আদালতে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। আসামিপক্ষের আইনজীবীদের বারবার সময় চাওয়াকে মামলাটি বিলম্ব ও মিসগাইড করার চেষ্টা বলে অভিযোগ করেছে রাষ্ট্রপক্ষ।

বিস্তারিত...

এলপি গ্যাসের দাম বেড়েছে ৫৩ টাকা

ভোক্তাপর্যায়ে জানুয়ারি মাসের জন্য এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম বেড়েছে ৫৩ টাকা।

বিস্তারিত...

যমুনা ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও আশপাশের এলাকা এবং সচিবালয় ও তৎসংলগ্ন এলাকায় আগামীকাল সোমবার থেকে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বিস্তারিত...

কারওয়ান বাজারে ফের মোবাইল ফোন ব্যবসায়ীরা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

কারওয়ান বাজার মোড়ে ফের মোবাইল ফোন ব্যবসায়ীদের অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

বিস্তারিত...

ফ্রিল্যান্সিং প্রকল্পে ১৮ হাজার যুবককে প্রশিক্ষণ দেওয়া হবে: ড. আসিফ নজরুল

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, দেশের শিক্ষিত ও কর্ম প্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রদান করে তাদের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। তিনি জানান, এই প্রকল্পের মাধ্যমে মোট ১৮ হাজার যুবককে তিন মাসব্যাপী প্রশিক্ষণ দেওয়া হবে।

বিস্তারিত...

২০২৫ সালে সড়কে ৯ হাজার ১১১ জনের মৃত্যু

২০২৫ সালে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় ৯ হাজার ১১১ জন প্রাণ হারিয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ হাজার ৮১২ জন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি রোববার (৪ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করে।

বিস্তারিত...

চালের দাম স্থিতিশীল আছে, বাড়ার শঙ্কা নেই: খাদ্য উপদেষ্টা

খাদ্য উপদেষ্টা জানান, দেশের বর্তমান খাদ্য মজুত পরিস্থিতি সন্তোষজনক। সরকারি খাদ্য গুদামে বর্তমানে মোট ২০ লাখ ২৭ হাজার ৪২০ মেট্রিক টন খাদ্যশস্য মজুত রয়েছে। এর মধ্যে চালের পরিমাণ ১৬ লাখ ৯৬ হাজার ৭৮৭ মেট্রিক টন, গম ২ লাখ ৩৩ হাজার ২২৪ মেট্রিক টন এবং ধান ৯ লাখ ৭ হাজার ৪০৯ মেট্রিক টন।

বিস্তারিত...

বিচার বিভাগের দুর্নীতি বন্ধে ব্যবস্থা নেয়া হবে: প্রধান বিচারপতি

মামলা জট কমাতে সবার সহযোগিতা চেয়ে নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বলেছেন, বিচার বিভাগের দুর্নীতি বন্ধে ব্যবস্থা নেয়া হবে।

বিস্তারিত...

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন আজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমের শেষ দিন আজ। নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, আজকের মধ্যেই সারা দেশের ৩০০টি সংসদীয় আসনে দাখিল করা সব মনোনয়নপত্রের যাচাই-বাছাই সম্পন্ন হবে।

বিস্তারিত...

নির্বাচনে বহির্বিশ্বে কোনো চাপ নেই: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ নিজেরাই আগামী নির্বাচন আয়োজন করছে, এবং বহির্বিশ্ব থেকে কোনো চাপ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। শনিবার ( ২ জানুযারি ) মুন্সিগঞ্জে সরকারি দপ্তর প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।

বিস্তারিত...

ভোটের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত প্রস্তুতি নেয়া হচ্ছে: ডিএমপি কমিশনার

দেশের জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে ভোটের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। এই বিষয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীতে ব্যাপক রদবদল আনা হয়েছে।

বিস্তারিত...

আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠলো

এবারের বাণিজ্য মেলায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর নানা সুবিধা যুক্ত করা হয়েছে। অনলাইনে বিভিন্ন ক্যাটাগরির স্টল ও প্যাভিলিয়ন স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে। দর্শনার্থীদের জন্য চালু করা হয়েছে ই-টিকিটিং ব্যবস্থা। অন-স্পট টিকিট কেনার পাশাপাশি অনলাইনে টিকিট সংগ্রহ করে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে মেলায় প্রবেশ করা যাবে।

বিস্তারিত...

মাস্কাটে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

নিহতদের মধ্যে দুজনের বাড়ি কুমিল্লায় এবং বাকি দুজন কক্সবাজার জেলার বাসিন্দা। এদের মধ্যে কক্সবাজারের পরিচয় শনাক্ত হওয়া দুজন হলেন—উখিয়া উপজেলার প্রদীপ কুমার ও রামু উপজেলার লোকমান হাকিম। অন্য দুজনের পরিচয় জানার চেষ্টা চলছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪