| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সড়ক দুর্ঘটনার কবলে কুড়িগ্রাম-২ আসনের এমপি, আহত ৩

  • আপডেট টাইম: 17-03-2026 ইং
  • 232767 বার পঠিত
সড়ক দুর্ঘটনার কবলে কুড়িগ্রাম-২ আসনের এমপি, আহত ৩

ঢাকা থেকে নিজ এলাকায় ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপি থেকে নির্বাচিত কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ। 

মঙ্গলবার (১৭ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া বেইলী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় তার গাড়িচালক ও ব্যক্তিগত সহকারীও গুরুতর আহত হন।

পুলিশ জানায়, এমপি’কে বহনকারী হাইব্রিড গাড়িটি যখন ব্রিজ এলাকায় পৌঁছায়, তখন বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ধাক্কায় এমপির গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় এমপি আতিকুর রহমান মুজাহিদ নিজে আহত হলেও তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে নিজ বাড়িতে অবস্থান করছেন। তবে তাঁর গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী গুরুতর আহত হন। পরে পুলিশ তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪