| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চুয়াডাঙ্গায় ৩৮.৫ ডিগ্রি তাপমাত্রায় গলছে সড়কের পিচ

  • আপডেট টাইম: 02-04-2026 ইং
  • 211621 বার পঠিত
চুয়াডাঙ্গায় ৩৮.৫ ডিগ্রি তাপমাত্রায় গলছে সড়কের পিচ

চুয়াডাঙ্গার জনজীবনকে অস্থির করে তুলেছে ঊর্ধ্বগতির তাপমাত্রা। মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ শুরু হওয়ায় জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ৩৪ শতাংশ ছিল যা গরমের তীব্রতা আরও বাড়িয়েছে। গতকাল বুধবার (১ এপ্রিল) বিকেল ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

খেটে খাওয়া মানুষ ও মোটরসাইকেল চালকরা হঠাৎ এই তাপমাত্রা বৃদ্ধিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। এদিকে তীব্র গরমে শহরে পৌরসভার সামনের সড়কে পিচ গলে উঠে যেতে দেখা গেছে। শুধু মোটরসাইকেল চালকরাই নয়, তীব্র রোদে কাজ করতে গিয়ে দিনমজুরদের অবস্থাও করুণ হয়ে উঠেছে।  

চলতি মৌসুমে প্রথমবারের মতো তাপমাত্রা ৩৮.৫ ডিগ্রি অতিক্রম করেছে। জেলার ওপর দিয়ে বর্তমানে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪