| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় তেলের ডিপো ধ্বংসে জ্বালানি কোটা কাটছাঁট করল ইরান

  • আপডেট টাইম: 08-03-2026 ইং
  • 177884 বার পঠিত
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় তেলের ডিপো ধ্বংসে জ্বালানি কোটা কাটছাঁট করল ইরান

তুরস্কের জাতীয় বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে তেলের ডিপোতে হামলার পর জনসাধারণের জ্বালানি কোটা কাটছাঁট করেছে ইরান। ইরানে সাধারণ জনগণ যারা সরকারি জ্বালানি কার্ডের অধিকারী, তারা মাসে ৩০ লিটার পর্যন্ত জ্বালানি তেল নামমাত্র মূল্যে কিনতে পারবেন।

এদিকে সরকারি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে সাধারণ জনগণ ৩০ লিটারের পরিবর্তে ২০ লিটার তেল নামমাত্র মূল্যে কিনতে পারবেন সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী ।

গতকাল শনিবার তেহরান এবং আবরোজ শহরের চারটি জ্বালানি তেলের ডিপোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সেনাবাহিনী হামলা চালালে ডিপোগুলো প্রায় ধ্বংস হয়ে গেছে। এ   হামলার প্রেক্ষিতেই ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল প্রতিবেদনে জানায় সরকার জ্বালানি কাটছাঁটের সিদ্ধান্ত নিয়েছে।  


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪