| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে ঝরলো ৫ প্রাণ

  • আপডেট টাইম: 28-05-2026 ইং
  • 116 বার পঠিত
গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে ঝরলো ৫ প্রাণ

গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রামে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে অন্তত ৫ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত আহত হন আরও ২০ জন।

বৃহস্পতিবার (২৮ মে) পবিত্র ঈদুল আজহার সকালে দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে দুইজন মোটরসাইকেল ও তিনজন বাসের যাত্রী রয়েছেন।

পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ ও গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ইন্সপেক্টর নিয়ামুল হুদা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। 

সূর্যয় / আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪