| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সীমান্তে চামড়া পাচার-চোরাচালান ঠেকাতে সতর্ক অবস্থানে বিজিবি

  • আপডেট টাইম: 28-05-2026 ইং
  • 103 বার পঠিত
সীমান্তে চামড়া পাচার-চোরাচালান ঠেকাতে সতর্ক অবস্থানে বিজিবি

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া, যশোর ও খুলনা সীমান্ত এলাকায় চোরাচালান, পুশইন এবং কোরবানির পশুর চামড়া পাচার প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঈদ-পরবর্তী সময়ে সীমান্তে যেকোনো ধরনের অপরাধ দমনে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকেই আখাউড়া উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা পরিদর্শন করেন, বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ, 

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান এবং খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান।

অধিনায়করা বলেন, ঈদুল আজহা উপলক্ষে দেশে বিপুল পরিমাণ পশু কোরবানি হয়।  জানান পশুর চামড়া পাচার রোধে আগামী কয়েকদিন সীমান্তে এই সতর্ক অবস্থা জারি থাকবে।কোরবানির পর পশুর চামড়া যাতে সীমান্ত দিয়ে ভারতে পাচার হতে না পারে, সে জন্য সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা।

তারা জানান, স্থানীয় জনগণকে সচেতন করতে সীমান্তবর্তী এলাকায় মাইকিং করা হচ্ছে। একই সঙ্গে সীমান্তে পুশইন, চামড়া পাচার, মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে দফায় দফায় বৈঠক ও সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ঈদুল আজহাকে কেন্দ্র করে এসব সীমান্ত দিয়ে কোরবানির পশুর চামড়া ভারতে পাচারে তৎপর হয়ে উঠে চোরাকারবারিরা। তাই চামড়া পাচারের ঝুঁকিপূর্ণ পথে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।

বিজিবির কর্মকর্তারা আরও জানান, সীমান্তের সব ধরনের অপরাধ দমনে টহলব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে যশোরের শার্শা উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা অতিরিক্ত নজরদারির আওতায় আনা হয়েছে।

চামড়া ব্যবসায়ীদের আশঙ্কার পরিপ্রেক্ষিতে সীমান্তরক্ষী বাহিনীর পাশাপাশি পুলিশও সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন যশোর ৪৯ বিজিবি ও খুলনা ২১ বিজিবির অধিনায়কেরা।

কোরবানির পশুর চামড়া পাচার ও মাদকসহ পণ্য চোরাচালান রোধে বিজিবি সীমান্তে তৎপর হয়েছে। এজন্য ঈদের দিনেও বিরামহীনভাবে কাজ করছেন বিজিবি। মূলত মানুষ যেন নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারে, বাড়ি ফেরা মানুষের ফিরতি যাত্রাও যেন নির্বিঘ্ন হয়, সেজন্য ঢাকা-সিলেট মহাসড়কে বিজিবি সদস্য মোতায়েন  এবং সীমান্ত সুরক্ষা নিশ্চিতে বিজিবির টহল কার্যক্রম জোরদার করা করা হয়েছে।

সূর্যয় / আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪