| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৬ মাস ‘কঠিন যুদ্ধ’ চালিয়ে যেতে পারবে ইরান : আইআরজিসি

  • আপডেট টাইম: 08-03-2026 ইং
  • 178003 বার পঠিত
৬ মাস ‘কঠিন যুদ্ধ’ চালিয়ে যেতে পারবে ইরান : আইআরজিসি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র আলি মোহাম্মদ নাঈনি জানিয়েছেন, বর্তমান মাত্রার তীব্রতা বজায় রেখেই ‘অন্তত’ আরো ছয় মাস যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম ইরান। আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী বর্তমান গতিতে পরিচালিত সামরিক অভিযানের মতো তীব্র যুদ্ধ অন্তত আরও ছয় মাস চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে।’

ইরানের এই মূল্যায়ন সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের  যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান অত্যন্ত সফল হয়েছে।আমরা যুদ্ধে বড় ব্যবধানে এগিয়ে আছি। আমরা তাদের পুরো অশুভ সাম্রাজ্যকে ধ্বংস করে দিয়েছি দাবির সঙ্গে স্পষ্টভাবে ভিন্ন বলে জানানো হয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে।

 ইসলামি বিপ্লবী গার্ড কর্পস ইরানের অন্যতম শক্তিশালী ও প্রভাবশালী সামরিক সংগঠন হিসেবে পরিচিত। শুধু সামরিক ও গোয়েন্দা কর্মকাণ্ডই নয়, দেশটির রাজনীতি, শিক্ষা এবং অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রেও এই বাহিনীর বিস্তৃত প্রভাব রয়েছে বলেও জানা  গেছে। 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪