| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাষ্ট্রের সেনা আটক ইরানের এ বিবৃতি মিথ্যা দাবি সেন্ট্রাল কমান্ড যুক্তরাষ্ট্র

  • আপডেট টাইম: 08-03-2026 ইং
  • 178072 বার পঠিত
যুক্তরাষ্ট্রের সেনা আটক ইরানের এ বিবৃতি মিথ্যা দাবি সেন্ট্রাল কমান্ড যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন সেনাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মহাসচিব আলি লারিজানি বাংলাদেশ সময় রোববার এক বিবৃতিতে বলেছেন, এক সপ্তাহ আগে যুদ্ধ শুরু হওয়ার পর বেশ কয়েকজন মার্কিন সেনাকে আটক করা হয়েছে।

তবে কতজনকে আটক করা হয়েছে সেটি স্পষ্ট করেননি লারিজানি। এছাড়া কীভাবে তাদের আটক করা হয়েছে, কোথায় আটক করা হয়েছে তাও খোলাসা করেননি ইরানের এ প্রভাবশালী কর্মকর্তা। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর ইরানে মার্কিন সেনারা স্থল হামলা চালিয়েছে এখন পর্যন্ত এমন কোনো তথ্য পাওয়া যায়নি।

ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মহাসচিব আলি লারিজানির এ দাবি অস্বীকার করে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলেছে, ইরানের এ দাবি মিথ্যা। “মার্কিন সেনা আটকের যে দাবি ইরান সরকার করেছে এটি তাদের মিথ্যাচার ও প্রতারণার আরেকটি উদাহরণ।”

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪