ইরানের তেলক্ষেত্র ও জ্বালানি অবকাঠামোতে প্রথমবারের মতো সরাসরি হামলা চালানোর অভিযোগ উঠেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ)-এর বিরুদ্ধে।
হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে তেহরানের একটি তেল শোধনাগার থেকে আগুনের বিশাল কুণ্ডলী ও ধোঁয়া উড়তে দেখা গেছে।
বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, চলমান সংঘাতের ইতিহাসে এ ধরনের বেসামরিক শিল্প অবকাঠামোকে সরাসরি লক্ষ্যবস্তু করা বিরল ঘটনা।
ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ইরানের ‘বেশ কয়েকটি’ জ্বালানি মজুদ কেন্দ্রে হামলা চালিয়েছে।
অন্যদিকে, ইরান এই হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে এবং দাবি করেছে, হামলার লক্ষ্য ছিল বেসামরিক স্থাপনা।
উল্লেখ্য, তেহরানসহ উত্তরাঞ্চলের বিভিন্ন প্রদেশে জ্বালানি সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত আক্রান্ত তেল শোধনাগারটি।