| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হরমুজ প্রণালিতে প্রিমা অয়েল ট্যাংকারে ড্রোন হামলা

  • আপডেট টাইম: 07-03-2026 ইং
  • 179462 বার পঠিত
হরমুজ প্রণালিতে প্রিমা অয়েল ট্যাংকারে ড্রোন হামলা

শনিবার সকালে হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে।  ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে ট্যাংকারটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির খবরে আইআরজিসির জনসংযোগ দপ্তর ৭ মার্চ এক বিবৃতিতে জানিয়েছে  প্রিমা অয়েল ট্যাংকারটি হামলার শিকার হয়েছে।

হরমুজ প্রণালিতে অনিরাপদ পরিস্থিতি সম্পর্কে আইআরজিসির সতর্কতা উপেক্ষা করে নৌবাহিনীর ট্যাংকারটি চলাচল করছিল। সতর্কবার্তা অমান্য করায় ট্যাংকারটিতে ড্রোন আঘাত হানে।

আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের কারণে টানা অষ্টম দিনের মতো কৌশলগত হরমুজ প্রণালি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। শত্রু দেশগুলোর সঙ্গে সংশ্লিষ্ট তেলবাহী ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪