মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের মধ্যাঞ্চলীয় প্রদেশ ইসফাহানে শনিবার (৭ মার্চ) অন্তত আটজন নিহত হয়েছেন বলে তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন দেশটির প্রাদেশিক কর্মকর্তা। ইসফাহান প্রদেশের গভর্নরের দফতরের নিরাপত্তা কর্মকর্তা আকবর সালেহি বলেন, 'এই হামলায় একজন নারীসহ আটজন নাগরিক শহীদ হয়েছেন।'
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) যুদ্ধবিমান ইসফাহান শহর এবং প্রদেশের আরও সাতটি শহরের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। এই হামলায় ইসফাহান শহর ছাড়াও লেনজান ও বোরখার এলাকায় প্রায় ৮০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।