| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজারবাইজানে ইরানের ড্রোন হামলা

  • আপডেট টাইম: 05-03-2026 ইং
  • 182408 বার পঠিত
আজারবাইজানে ইরানের ড্রোন হামলা

আজারবাইজান দাবি করেছে, তাদের ভূখণ্ডে ইরান থেকে ড্রোন হামলা চালানো হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় অন্তত দুইজন আহত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।

সরকারের ঘনিষ্ঠ একটি সূত্রের শেয়ার করা ভিডিও ফুটেজে নাখচিভান আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালের কাছে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। বিমানবন্দরটি ইরানের সীমান্ত থেকে প্রায় ১০ কিলোমিটার (৬ মাইল) দূরে অবস্থিত।

ঘটনার পর আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে। একই সঙ্গে তারা সতর্ক করে বলেছে, প্রয়োজনে পাল্টা হামলার অধিকার তাদের রয়েছে।

এদিকে চলমান উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার ভোরে ইরান ইসরায়েলের দিকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বার্তা সংস্থা এএফপির বরাতে এ তথ্য জানা গেছে।


সাম্প্রতিক ঘটনাগুলোকে ঘিরে মধ্যপ্রাচ্য ও আশপাশের অঞ্চলে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪