| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরান যুদ্ধ ৮ সপ্তাহ স্থায়ী হতে পারে : হেগসেথ

  • আপডেট টাইম: 05-03-2026 ইং
  • 182499 বার পঠিত
ইরান যুদ্ধ ৮ সপ্তাহ স্থায়ী হতে পারে : হেগসেথ

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রণালয়ের সদরদপ্তর পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইরানের সঙ্গে যে যৌথ যুদ্ধ করছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র, সেটি ৮ সপ্তাহ স্থায়ী হতে পারে এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

বুধবারের ঐ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হেগসেথ বলেন, “আপনি বলতেই পারেন যে এই যুদ্ধ ৪ সপ্তাহ স্থায়ী হতে পারে, কিন্তু এটা ৬ সপ্তাহ (স্থায়ী) হতে পারে হতে পারে, ৮ সপ্তাহ হতে পারে এমনকি ৩ সপ্তাহ ধরেও চলতে পারে। তবে এখন এই মুহূর্তে আমরা এটুকু বলতে পারি যে এই যুদ্ধে আমাদের গতি কেমন হবে এবং আমরা নির্ধারণ করে এখন পর্যন্ত সেই অনুযায়ী চলছি। শত্রু এখন ভারসাম্যহীন অবস্থায় আছে এবং আমরা তাদের এ অবস্থাতেই রাখব।”

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে যা ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা ছাড়াই শেষ হয়। সংলাপ শেষ হওয়ার পরের দিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরায়েল।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪