| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুয়েতের উপকূলে ড্রোন হামলাে শিকার তেলবাহী ট্যাংকার

  • আপডেট টাইম: 05-03-2026 ইং
  • 182542 বার পঠিত
কুয়েতের উপকূলে ড্রোন হামলাে শিকার তেলবাহী ট্যাংকার

ইরান থেকে আসা ড্রোনের আঘাতে কুয়েতের উপকূলে একটি ট্যাংকার জাহাজ বিস্ফোরণে জাহাজ ডুবে সেটির তেল সাগরে ছড়িয়ে পড়েছে। যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক সংস্থা ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি (ইউকেএমটো) ক্রুদের বরাত দিয়ে এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার গভীর রাতে জাহাজটিতে ড্রোনের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়েছে। কার্গো জাহাজটি থেকে তেল চুইয়ে সাগরে ছড়িয়ে পড়ায় পরিবেশগত ক্ষয়ক্ষতি হতে পারে। জাহাজটি  ডুবে গেছে, তবে ক্রুরা সবাই নিরাপদ আছেন।

কুয়েতের সঙ্গে পারস্য উপসাগরে সমুদ্র সীমান্ত আছে ইরানের। গত ২৮ ফেব্রুয়ারি ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন মিত্র দেশগুলোরতে হামলা করছে ইরানের প্রতিরক্ষা বাহিনী। কুয়েত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র হওয়ায় মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের এই দেশটিতে যুক্তরাষ্ট্রের ৩টি সামরিক ঘাঁটি রয়েছে।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪