| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাশহাদে দাফন করা হবে খামেনিকে

  • আপডেট টাইম: 04-03-2026 ইং
  • 184176 বার পঠিত
মাশহাদে দাফন করা হবে খামেনিকে

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে পবিত্র শহর মাশহাদে দাফন করা হবে বলে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে ফার্স বার্তা সংস্থা। ৩৬ বছর দেশ শাসন করা খামেনি শনিবার যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় ৮৬ বছর বয়সে নিহত হন। তিনি ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদের বাসিন্দা ছিলেন। মাশহাদের ইমাম রেজা মাজারে তার বাবার কবর রয়েছে। ইরানের রেভল্যুশনারি গার্ড তাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে জানিয়েছে দাফনের আগে তেহরানে ‘বড় বিদায় অনুষ্ঠান’ আয়োজন করা হবে তবে দাফনের তারিখ এখনো জানানো হয়নি।

‘নিরাপত্তাজনিত কারণে’ বিশেষজ্ঞ পরিষদের (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) চূড়ান্ত বৈঠক খামেনির দাফনের পর পর্যন্ত স্থগিত হতে পারে বলে জানানো হয়েছে। তেহরানের দক্ষিণে পবিত্র শহর কুমে ৮৮ সদস্যের এই পরিষদের ভবনে গতকালও (মঙ্গলবার, ৪ মার্চ) যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা করেছে। এর এক দিন আগে তেহরানে সংস্থাটির প্রধান কার্যালয়েও হামলা হয় বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪