কাতারের রাজধানী দোহায় অবস্থিত যুক্তরাষ্ট্রের আল-উদেইদ বিমানঘাঁটিতে বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে চারটায় সরাসরি আঘাত হেনেছে ইরানের ব্যালিস্টিক মিসাইল জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইরান দোহার দিকে দুটি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে। এরমধ্যে একটি প্রতিরক্ষা মিসাইল দিয়ে প্রতিহত করা গেলেও অপর একটি মিসাইল যেখানে যুক্তরাষ্ট্রের সেনারা রয়েছে সেই আল-উদেইদ ঘাঁটিতে সরাসরি আঘাত হানে। এটি মধ্যপ্রাচ্যের মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি। তবে মিসাইল হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে কাতার প্রতিরক্ষা মন্ত্রণালয়।