| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসরায়েলের হামলায় হিজবুল্লার গোয়েন্দা শাখার প্রধান মাকলেদ নিহত

  • আপডেট টাইম: 03-03-2026 ইং
  • 184878 বার পঠিত
ইসরায়েলের হামলায় হিজবুল্লার গোয়েন্দা শাখার প্রধান মাকলেদ নিহত

লেবাননে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এর বিমান হামলায় বিশ্বের বৃহত্তম সশস্ত্র মুসলিম রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লার গোয়েন্দা শাখার প্রধান হুসেইন মাকলেদ নিহত হয়েছেন। ২ মার্চ সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আইডিএফ।

রোববার রাতভর রাজধানী বৈরুতে অভিযান চালায় আইডিএফের বিমান বাহিনী। সেই অভিযানেই নিহত হয়েছেন মাকলেদ। আইডিএফের বিবৃতিতে বলা হয়েছে,“মাকলেদ ছিলেন সন্ত্রাসী গোষ্ঠী হিজবুল্লার একজন জ্যেষ্ঠ এবং প্রভাবশালী নেতা। হিজবুল্লার গোয়েন্দা বিভাগ ছিল তার নিয়ন্ত্রণে। তার কাজ ছিল মূলত ইসরায়েলের সামরিক বাহিনীর ওপর গোপনে নজরদারি করা এবং ইসরায়েলের ওপর যে কোনো হামলার প্রাথমিক পরিকল্পনা করা। গত রাতে বৈরুতে ইসরায়েলের বিমান বাহিনী পরিচালিত নিখুঁত এক হামলায় নিহত হয়েছেন মাকলেদ”।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪