| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশিষ্ট ইসলামি বক্তা হাবিবুর রহমান যুক্তিবাদী মারা গেছেন

  • আপডেট টাইম: 03-03-2026 ইং
  • 250473 বার পঠিত
বিশিষ্ট ইসলামি বক্তা হাবিবুর রহমান যুক্তিবাদী মারা গেছেন

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার সকাল ৭টা ৪৫ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন।  

পারিবারিক সূত্রে এতথ্য নিশ্চিত হওয়া গেছে।

হাবিবুর রহমান যুক্তিবাদী ধর্মপ্রাণ মুসলমানদের কাছে একটি পরিচিত মুখ। তিনি ১৯৪৭ সালে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার বারুদী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ছারছীনা দরবার শরিফের পীর আল্লামা নেছার উদ্দীন সাহেবের খলিফা মাওলানা মীর মনিরুদ্দীন সাহেব।

নিজ গ্রামেই প্রাথমিক লেখাপড়া শুরু করে একই গ্রামে নেছারিয়া আলিম মাদ্রাসা থেকে ১৯৬৩ সালে দাখিল ও ১৯৬৫ সালে আলিম পাস করেন। ১৯৬৭ সালে ফাজিল পাস করেন নারায়ণগঞ্জ কামিল মাদ্রাসা থেকে। এরপর উচ্চ শিক্ষা অর্জনের জন্য প্রাচীন মাদ্রাসা সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা থেকে কামিল প্রথম বিভাগে পাস করে একাডেমিক শিক্ষাজীবন শেষ করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪