| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদক কারবারিদের গুলিতে ডিনসির ইন্সপেক্টর গুলিবিদ্ধ

  • আপডেট টাইম: 02-03-2026 ইং
  • 251896 বার পঠিত
মাদক কারবারিদের গুলিতে ডিনসির ইন্সপেক্টর গুলিবিদ্ধ

রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযান চলাকালে গুলিতে ইন্সপেক্টর মো. সিদ্দিকুর রহমান (৩৮) আহত হয়েছেন।

সোমবার (২ মার্চ) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে দুপুর ১২টা ৫৫ মিনিটে ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এর জরুরি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের চার নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো দক্ষিণ সার্কেলের উপ-পরিচালক রাজিউর রহমান জানান, এক মার্চ থেকে পাঁচ মার্চ পর্যন্ত বিশেষ অভিযান চলছে। সায়েদাবাদ রেললাইন এলাকায় অভিযান চলাকালে তিনজন মাদক কারবারিকে শনাক্ত করা হয়। তাদের মধ্যে একজনকে আটক করার সময় তারা পকেট থেকে পিস্তল বের করে ইন্সপেক্টরকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি চালায়। এতে তাঁর বাম পায়ের হাঁটুর নিচে গুলি লাগে। পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

অভিযান সংক্রান্ত অন্যান্য বিষয়েও ডিএনসি কর্মকর্তারা জানিয়েছেন, আক্রান্ত ইন্সপেক্টরের চিকিৎসা হাসপাতালে চলছে এবং তার অবস্থা স্থিতিশীল।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪