| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার

  • আপডেট টাইম: 22-02-2026 ইং
  • 181757 বার পঠিত
বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার

জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ব্যক্তিগত কারণে চলতি মাসে শেষ হওয়া দুই বছরের চুক্তি নবায়ন করতে চাইছেন না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) কে বিষয়টি অবহিত করার পর থেকেই বোর্ড খুঁজছিল  নতুন প্রধান নির্বাচককে।  অবশেষে রোববার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে সাবেক অধিনায়ক হাবিবুল বাশারকে নতুন প্রধান নির্বাচক হিসেবে নিয়োগের বিষয়ে নিশ্চিত করেছে।  

২০১৬ থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত হাবিবুল বাশার সুমন বাংলাদেশ পুরুষ জাতীয় ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি পুরুষ দলের নির্বাচক প্যানেল থেকে অব্যাহতি পেয়েছিলেন। এর আগে তিনি নারী ক্রিকেট দলের নির্বাচক ছিলেন। দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন হাবিবুল বাশার বর্তমানে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রোগ্রাম কো-অর্ডিনেটরের দায়িত্বও পালন করছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪