বিশেষ প্রতিনিধি, nipon।।
জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ব্যক্তিগত কারণে চলতি মাসে শেষ হওয়া দুই বছরের চুক্তি নবায়ন করতে চাইছেন না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) কে বিষয়টি অবহিত করার পর থেকেই বোর্ড খুঁজছিল নতুন প্রধান নির্বাচককে। অবশেষে রোববার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে সাবেক অধিনায়ক হাবিবুল বাশারকে নতুন প্রধান নির্বাচক হিসেবে নিয়োগের বিষয়ে নিশ্চিত করেছে।
২০১৬ থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত হাবিবুল বাশার সুমন বাংলাদেশ পুরুষ জাতীয় ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি পুরুষ দলের নির্বাচক প্যানেল থেকে অব্যাহতি পেয়েছিলেন। এর আগে তিনি নারী ক্রিকেট দলের নির্বাচক ছিলেন। দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন হাবিবুল বাশার বর্তমানে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রোগ্রাম কো-অর্ডিনেটরের দায়িত্বও পালন করছেন।