| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সরাসরি চুক্তিতে শ্রীলঙ্কান লিগে খেলবেন সাকিব

  • আপডেট টাইম: 23-05-2026 ইং
  • 4508 বার পঠিত
সরাসরি চুক্তিতে শ্রীলঙ্কান লিগে খেলবেন সাকিব

বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান আবারও ফিরছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর এবার তাকে দেখা যাবে শ্রীলঙ্কার জনপ্রিয় টি-টোয়েন্টি আসর লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)।

এলপিএলের অন্যতম সফল দল ‘জাফনা কিংস’ সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে এই বাংলাদেশি অলরাউন্ডারকে। শুক্রবার (২২ মে) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সাকিবকে দলে নেওয়ার ঘোষণা দেয় ফ্র্যাঞ্চাইজিটি।

প্রসঙ্গত, এলপিএলে এর আগেও দেখা গেছে সাকিবকে। ২০২৩ সালে আসরটিতে খেলেছেন তিনি। সেবার অবশ্য গল টাইটান্সের হয়ে মাঠ মাতিয়েছিলেন বাংলাদেশি এই অলরাউন্ডার।

ঘোষণায় জাফনা কিংস লিখেছে, “গ্লোবাল টি-টোয়েন্টি জাদুকর সাকিব আল হাসান এলপিএল ২০২৬ সামনে রেখে জাফনা কিংসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।”

সাকিবের প্রশংসা করে দলটি আরও জানায়, কঠিন সময়ে ব্যাট হাতে রান করা, প্রয়োজনের মুহূর্তে উইকেট এনে দেওয়া এবং চাপের মুখেও আত্মসংযম ধরে রাখার অসাধারণ ক্ষমতা রয়েছে তার। টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে তাকে দলে পেয়ে জাফনা কিংসের শক্তি আরও বেড়েছে বলেও উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, এলপিএলে এর আগেও দেখা গেছে সাকিবকে। ২০২৩ সালে আসরটিতে খেলেছেন তিনি। সেবার অবশ্য গল টাইটান্সের হয়ে মাঠ মাতিয়েছিলেন বাংলাদেশি এই অলরাউন্ডার।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪