| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপি নেতার মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম: 17-02-2026 ইং
  • 267089 বার পঠিত
বিএনপি নেতার মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুরের রায়পুরে নিজ ঘর থেকে ইউসুফ আলী বুলু রাড়ী (৫২) নামে এক বিএনপি নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে পুলিশ তার নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে। ইউসুফ আলী বুলু রাড়ী উত্তর চরবংশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্যক্তিগত ও পারিবারিক টানাপড়েনের জেরে দীর্ঘদিন ধরে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। সোমবার রাতের কোনো এক সময় তিনি চরম সিদ্ধান্ত নেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে লেখেন, “যদি ভুলবশত কারো সাথে অন্যায়-অবিচার করে থাকি, আমাকে ক্ষমা করে দেবেন।”

স্থানীয় বাসিন্দারা জানান, ব্যক্তিগত একটি বিষয় নিয়ে তার সঙ্গে পরিবারের বিরোধ চলছিল। এ নিয়ে পারিবারিকভাবে সালিশ বৈঠকও অনুষ্ঠিত হয়। ঘটনার রাতে তিনি পরিবারের সদস্যদের ঘর থেকে বের করে দেন বলে অভিযোগ রয়েছে।

উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির সরকার বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। তার দাবি, কয়েকদিন ধরেই ইউসুফ আলী বুলু রাড়ী সবার সঙ্গে অসংলগ্ন আচরণ করছিলেন।

হাজিমারা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মমিনুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জের ধরে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪