| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদে শুভ-মিমের অ্যাকশন সিনেমা ‘মালিক’

  • আপডেট টাইম: 01-02-2026 ইং
  • 203703 বার পঠিত
ঈদে শুভ-মিমের অ্যাকশন সিনেমা ‘মালিক’

সাইফ চন্দন পরিচালিত অ্যাকশনধর্মী সিনেমা ‘মালিক’ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মুক্তির প্রস্তুতি নিচ্ছে।  জনপ্রিয় দুই তারকা আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফের জুটি বেঁধেছেন। 

পরিচালক সাইফ চন্দন জানান, সিনেমার মূল দৃশ্যধারণের কাজ এরই মধ্যে শেষ হয়েছে বর্তমানে সিনেমাটির পোস্ট প্রোডাকশন কাজ চলছে। ঈদে সিনেমাটি দর্শকদের সামনে আনার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি জানিয়ে তিনি আশা প্রকাশ করেন বড় ক্যানভাসে ‘মালিক’ সিনেমাটি দর্শকদের মাঝে বেশ আলোচনা তৈরি করবে। 

সিদ্দিক আহমেদের চিত্রনাট্যে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ছোটগল্প ‘জীবন যাপন’ অবলম্বনে ২০০৮ সালে বিনোদন আঙিনায় যাত্রা শুরু করেন সাইফ চন্দন। ২০১৪ সাল থেকে তিনি চলচ্চিত্র নির্মাণ শুরু করেন। তার পরিচালিত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, ‘আব্বাস’ এবং ‘দুনিয়া’।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪