চিত্রনায়িকা পরীমনি আবারও ভক্তদের আবেগে ভাসিয়েছেন মাকে নিয়ে করা এক হৃদয়ছোঁয়া পোস্টে। পোস্টটি প্রকাশের পর থেকেই ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। রূপালী পর্দার কাজের চেয়ে ব্যক্তিগত জীবন, সমসাময়িক নানা ইস্যু আর সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব উপস্থিতির কারণে বছরের প্রায় পুরোটা সময়ই খবরের শিরোনামে থাকেন এই নায়িকা।
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনি শুক্রবার (২২ মে) দুপুরের দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মাকে নিয়ে একটি আবেগঘন স্ট্যাটাসে পরীমনি মায়ের প্রতি গভীর ভালোবাসা ও শূন্যতার অনুভূতির কথা তুলে ধরেন। আবেগময় সেই লেখায় তিনি জানান, জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে মাকে খুব বেশি অনুভব করেন তিনি। অনেকেই মন্তব্যে তার জন্য দোয়া ও সমর্থনের বার্তা দিয়েছেন।
তিনি লিখেছেন, আমার ছেলে অসুস্থ হলে একদম ছোট্ট বাচ্চা হয়ে যায়। বিড়ালের মতো গাঁয়ে ঘেঁষে থাকে সারাক্ষণ। শুধু আমি আমার মায়ের গাঁ ঘেঁষতে পারি না।
পরীমণির সেই পোস্টে মন্তব্য করে একজন নেটিজেন লিখেছেন, মা তো মা-ই হয়, পৃথিবীতে মায়ের সাথে কারো তুলনা নেই। একজন অভিনেত্রীর বাইরেও তিনি একজন সংগ্রামী মা হিসেবে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। মা ও সন্তানের সম্পর্ক নিয়ে তার আবেগময় কথাগুলো অনেকের মন ছুঁয়ে গেছে। মা-বাবার স্নেহই সন্তানের সবচেয়ে বড় নিরাপত্তা। অসুস্থ অবস্থায় আপনার ছেলে আপনার কাছে এমনভাবে ঘেঁষে থাকা আসলে তার ভরসা আর ভালোবাসার প্রকাশ।
সূর্যয় / আয়না নিউজ