| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাইরাল কনার বিয়ের ছবি, যা জানা গেলো

  • আপডেট টাইম: 06-12-2025 ইং
  • 257668 বার পঠিত
ভাইরাল কনার বিয়ের ছবি, যা জানা গেলো

কণ্ঠশিল্পী কনার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট আর ক্যাপশনে লেখা ‘আমার হাতে মেহেন্দি’। ব্যাস সরগরম আলোচনার শুরু শোবিজে। তাহলে কি সত্যিই বিয়ে করছেন কনা? 

গায়িকা পূজা, নির্মাতা মিজানুর রহমান আরিয়ানসহ অনেকেই ইতোমধ্যে জানিয়েছেন বিয়ের খবর। এরই মাঝে কনার মেহেদির ছবি কৌতূহলকে যেন বাড়িয়েছে শতগুণ। 

অবশেষে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে শেষটা জানালেন কনা নিজেই। এটি কোনো বিয়ের ছবি নয়। এটি ‘মেহেন্দি’ নামের একটি নতুন গানের ভিডিও শুটিংয়ে  ছবিটি পোস্ট করা হয়। কাইনেটিক মিউজিকের এই ভিডিওতে সানজয়ের সুর ও সংগীতে গানটিতে কণার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী নিশ। 

তাহলে সব মিলিয়ে  এটি পরিষ্কার যে হাতে মেহেদির রং জমলেও কনার জীবনে আপাতত রঙিন হচ্ছে গান-ভিডিও আর গল্পে!

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪