| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হামের থাবায় ৮৯ দিনে ৬৪৩ মৃত্যু

  • আপডেট টাইম: 12-06-2026 ইং
  • 21398 বার পঠিত
হামের থাবায় ৮৯ দিনে ৬৪৩ মৃত্যু

দেশে হামের প্রকোপ উদ্বেগজনক আকার ধারণ করেছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে ১২ জুন পর্যন্ত মাত্র ৮৯ দিনে হাম ও হামের উপসর্গে মোট ৬৪৩ শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শুক্রবার (১২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়, এর মধ্যে সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ৫৫১ শিশুর এবং নিশ্চিত হামে মারা গেছে ৯২ শিশু।

সবশেষ ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গে আরও একজন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে ১ হাজার ১৫৩ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৭ জন। অন্যদিকে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১২৪ জন।

এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৮৪ হাজার ২৬৬ জনে পৌঁছেছে। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ১৮৫ জনে।

অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে ১২ জুন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৮ হাজার ৯৩৪ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬৫ হাজার ২৭৫ জন।

হামের বিস্তার রোধে শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা, আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কর্মসূচি জোরদার করা না গেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪