| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীর আদাবর থানার ওসি ও এসআইকে কুপিয়ে জখম করলো ছিনতাইকারী

  • আপডেট টাইম: 16-06-2026 ইং
  • 929 বার পঠিত
রাজধানীর আদাবর থানার ওসি ও এসআইকে কুপিয়ে জখম করলো ছিনতাইকারী

রাজধানীর আদাবরে বিকাশের এক দোকানিকে কুপিয়ে নগদ তিন লাখ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় অভিযান চালাতে গেলে ছিনতাইকারীরা আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল ইসলাম ও এক উপ-পরিদর্শক (এসআই) কুপিয়ে আহত করেছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) সকালে আদাবরের ৭ নম্বর সড়কে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে দুপুরে অভিযানে নামে পুলিশ।

আদাবর থানার ওসি মো. জাহিদুল ইসলাম জানান, সকালে চাপাতি ঠেকিয়ে একটি দোকানে ঢুকে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার সূত্র ধরে দুপুরে আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনে ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালানো হয়। এ সময় ছিনতাইকারীদের চাপাতির আঘাতে তিনি ও এসআই তরুণ আহত হন।

তিনি বলেন, অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে গুলিবিদ্ধ রুবেল ও আমির রয়েছে। অন্য দুইজন কাশেম ও মো. জয়। এলাকায় এখনো পুলিশ মোতায়েন রয়েছে এবং অভিযান অব্যাহত আছে।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে আদাবরের ৭ নম্বর সড়কে বিকাশ ব্যবসায়ী শফিকুল ইসলামের দোকানে হামলা চালায় কথিত ‘কবজি কাটা’ কিশোর গ্যাংয়ের সদস্যরা। তারা ধারালো অস্ত্র দিয়ে শফিকুলের ডান হাতে কোপ দিয়ে নগদ তিন লাখ টাকা এবং বিকাশ লেনদেনের জন্য ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

ভুক্তভোগীর স্বজন মো. মুসলিম বলেন, আমার ভাই বাসা থেকে তিন লাখ টাকা নিয়ে দোকানে আসে। দোকান খোলার কিছুক্ষণ পর ৪ থেকে ৫ জন চাপাতি হাতে এসে হামলা চালায়। কিছু বুঝে ওঠার আগেই তার হাতে কোপ দিয়ে টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায়।

রিয়াদ/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪