| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেইমারকে নিয়ে নতুন সংকটে ব্রাজিল

  • আপডেট টাইম: 16-06-2026 ইং
  • 99 বার পঠিত
নেইমারকে নিয়ে নতুন সংকটে ব্রাজিল

ব্রাজিল দলের প্রাণ নেইমার জুনিয়র। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেইমারকে ছাড়াই মরক্কোর বিরুদ্ধে লড়েছে ব্রাজিল। সেই খেলায় কোনোভাবে পরাজয় ঠেকিয়েছে সেলেসাওরা। তবে দলের এই তারকা খেলোয়াড়কে নিয়ে বড় দুঃসংবাদ পেলো ব্রাজিল। মরক্কোর বিপক্ষে ম্যাচে তিনি খেলতে না পারলেও ডাগআউটে উপস্থিত ছিলেন নেইমার।

ইএসপিএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, নেইমারের অনুশীলনে ফেরার সম্ভাবনা থাকলেও ডান পায়ের মাংসপেশির চোটের কারণে তিনি এখনও মাঠে নামতে পারেননি। নতুন করে পরীক্ষা-নিরীক্ষা করা হলেও তার ফলাফল তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন।

সোমবার (১৫জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমার জানান, বিয়ানকার্দি অন্তঃসত্ত্বা এবং তারা তাদের তৃতীয় কন্যাসন্তানের অপেক্ষায় রয়েছেন। ব্যক্তিগত জীবনে নতুন এক সুখবর দিলেন নেইমার।

এদিকে চতুর্থ বিশ্বকাপ খেলার স্বপ্ন নিয়ে জাতীয় দলের সঙ্গে থাকলেও ১৭ মে সান্তোসের হয়ে খেলার সময় পাওয়া চোট এখনও তাকে মাঠের বাইরে রেখেছে। আগামী ২০ জুন হাইতির বিপক্ষে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচের আগে তার পুরোপুরি অনুশীলনে ফেরার আশা থাকলেও তা এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

তবে ব্রাজিলের সংবাদমাধ্যমের দাবি, দলের মেডিক্যাল স্টাফরা বিশ্বাস করেন যে নকআউট পর্বের আগে নেইমার পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারবেন।

২০ জুন বাংলাদেশ সময় ভোরে বোস্টনে মাঠে নামবে ব্রাজিল। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ হাইতি। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচ ব্রাজিল খেলবে ২৫ জুন। মায়ামিতে সেই ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ স্কটল্যান্ড। তবে গতকাল নিউইয়র্ক রেড বুলসের প্রশিক্ষণ কেন্দ্র থেকে একাধিক সূত্র জানিয়েছে, নেইমারের অবস্থার কোনো পরিবর্তন হয়নি। গ্রেড-২ পেশির চোট থেকে এখনো সেরে ওঠার প্রক্রিয়ার মধ্যে আছেন তিনি। তাতে করে এক সপ্তাহ আগে করা মেডিকেল পরীক্ষাটি পুনরায় সম্পন্ন করেছেন। তবে পরীক্ষার ফলাফল এখনো ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন আনুষ্ঠানিকভাবে জানায়নি।

সূর্যয় / আয়না নিউজ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪