| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তীব্র প্রতিবাদ করেই ভারত ছেড়েছি : ডা. জাহেদ

  • আপডেট টাইম: 16-06-2026 ইং
  • 121 বার পঠিত
তীব্র প্রতিবাদ করেই ভারত ছেড়েছি : ডা. জাহেদ

ভারতের দিল্লিতে ইমিগ্রেশন জটিলতা ও অনাকাঙ্ক্ষিত ঘটনার পর তীব্র প্রতিবাদ করেই দেশে ফিরেছি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, আমি সরকারের প্রতিনিধি হিসেবে ভারতে গিয়েছিলাম। সেখানে আমার সাথে যা হয়েছে, তা কোনো ব্যক্তির সাথে নয়, বরং রাষ্ট্র বা সরকারের প্রতিনিধির ওপর আঘাত। তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই আমি দেশে ফিরে এসেছি।

মঙ্গলবার (১৬ জুন) বেলা সাড়ে ১১টায় তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সাপ্তাহিক সরকারি কার্যক্রম নিয়ে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান আরও জানান, এ ঘটনায় তার হাইকমিশনারের কোনো দায় নেই এবং রাষ্ট্রীয় দায়িত্ববোধ থেকেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে কারও পক্ষ থেকে কোনো চাপ ছিলো না বলেও তিনি স্পষ্ট করেন।

ভবিষ্যতেও একই ধরনের অবস্থান নেয়া হবে উল্লেখ করে তিনি বলেন, শুধু ভারতের ক্ষেত্রেই নয়, অন্য কোনো দেশেও বাংলাদেশের প্রতিনিধির সঙ্গে এমন আচরণ হলে একইভাবে প্রতিক্রিয়া জানানো হবে।

দুই দেশের সম্পর্ক প্রসঙ্গে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, এই ঘটনার কারণে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা বলেই তিনি মন্তব্য করেন।

কূটনৈতিক সম্পর্ক নিয়ে তিনি আরও বলেন, বন্ধু পাল্টানো গেলেও প্রতিবেশী পাল্টানো যায় না এই বাস্তবতা বাংলাদেশ ও ভারতের সম্পর্কের ক্ষেত্রেও প্রযোজ্য।

পাসপোর্ট সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি জানান, তার কোনো কূটনৈতিক (ডিপ্লোম্যাটিক) পাসপোর্ট ছিল না। তিনি বলেন, সার্ক (SAARC) পাসপোর্ট থাকার কারণে আলাদা করে ডিপ্লোম্যাটিক পাসপোর্টের প্রয়োজন হয়নি।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪