| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

  • আপডেট টাইম: 16-06-2026 ইং
  • 146 বার পঠিত
বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামপুর ইউনিয়নের মধ্যেরচর সীমান্তে এক ব্যক্তিকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়দের বাধায় ওই চেষ্টা ব্যর্থ হয়। বর্তমানে ওই ব্যক্তিকে বিজিবি পুশআউট করে ভারতের অভ্যন্তরে পাঠিয়ে দিয়েছে।

সোমবার (১৫ জুন) মধ্যরাতে দেওয়ানগঞ্জ উপজেলার মধ্যেরচর এলাকায় ১০৭৮ আন্তর্জাতিক সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে। 

বিজিবি জানায়, সোমবার রাত ১১টার দিকে মধ্যেরচর সীমান্ত দিয়ে এক যুবককে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি জানাজানি হলে সীমান্ত এলাকায় অবস্থান নেয় বিজিবি সদস্য ও স্থানীয় এলাকাবাসী। মঙ্গলবার (১৬ জুন) সকালে বিজিবি ওই ব্যক্তিকে ভারতের সীমানায় ফেরত পাঠায়।

এর আগেও জামালপুর সীমান্ত দিয়ে কয়েকজনকে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। বিজিবির সতর্ক অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, আমাদের সীমান্তে অবৈধভাবে এক ব্যক্তিকে পুশইনের চেষ্টা করা হয়েছিলো। বিজিবি এলাকাবাসীর সহায়তায় তা প্রতিহত করেছে এবং ওই ব্যক্তিকে পুশআউট করে জিরো লাইন থেকে ভারতের অভ্যন্তরে পাঠানো হয়েছে। ওই ব্যক্তির নাগরিকত্ব নিশ্চিত না হওয়ায় বিষয়টির এখনো চূড়ান্ত সুরাহা হয়নি।

সূর্যয় / আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪