| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বকেয়া বেতনের দাবিতে মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, তীব্র যানজট

  • আপডেট টাইম: 16-06-2026 ইং
  • 356 বার পঠিত
বকেয়া বেতনের দাবিতে মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, তীব্র যানজট

বকেয়া বেতন ও অন্যান্য পাওনা পরিশোধের দাবিতে রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকে তারা সড়কে অবস্থান নিলে গুরুত্বপূর্ণ এ সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই শতাধিক শ্রমিক মহাখালী-তেজগাঁও সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কটির দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকরা সড়ক ছাড়েননি।

বিক্ষোভরত শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে তাদের বিভিন্ন বেতন-ভাতা ও পাওনা পরিশোধ করা হচ্ছে না। এসব দাবিতে তারা সড়ক অবরোধে বাধ্য হয়েছেন।

শ্রমিকদের উত্থাপিত সাত দফা দাবি হলো—

১. গত মে মাসের বেতন পরিশোধ করতে হবে।

২. ২০২৫ সালের ছুটির টাকা দিতে হবে।

৩. ডিসেম্বর ২০২৫ সালের এরিয়া বিলের টাকা পরিশোধ করতে হবে।

৪. নোটিশ পে-বিল পরিশোধ করতে হবে।

৫. শ্রম আইন অনুযায়ী পরবর্তী চার মাস বা ১২০ দিনের বেতন-ভাতা পরিশোধ করতে হবে।

৬. শ্রম আইন অনুযায়ী সব শ্রমিক-কর্মচারীর সার্ভিস বেনিফিট শতভাগ পরিশোধ করতে হবে।

৭. শ্রমিক-কর্মচারীদের প্রাপ্য পরিশোধের ক্ষেত্রে পুলিশি মামলা, হুমকি, ভয়ভীতি প্রদর্শন কিংবা শারীরিক ও মানসিক নির্যাতনসহ যেকোনো ধরনের হয়রানি বন্ধ করতে হবে।

শ্রমিকরা তাদের দাবি পূরণের আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এদিকে অবরোধের কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ এ এলাকায় যান চলাচল ব্যাহত হওয়ায় জনদুর্ভোগ ক্রমেই বাড়ছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪