| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভালুকায় সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে ১ জন নিহত

  • আপডেট টাইম: 15-06-2026 ইং
  • 283 বার পঠিত
ভালুকায় সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে ১ জন নিহত

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বিল্লাল হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। সোমবার (১৫ জুন) বিকালে ভরাডোবা- ঘাটাইল সড়কের এ দুর্ঘটনা ঘটে।

এসময় সিএনজিতে থাকা ৪ জন যাত্রী আহত হয়েছে। নিহত বিল্লাল হোসেন গাজীপুর সদর উপজেলার বানিয়ার চালা গ্রামের আফসার উদ্দিনের ছেলে। 

স্থানীয়রা জানায়, ঘটনার সময় বিল্লাল হোসেন ভালুকা উপজেলার মেদুয়ারী গ্রামে তার এক বন্ধুর বাড়ী থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ীতে ফেরার পথে ভরাডোবা -ঘাটাইল সড়কের ভরাডোবা হোম গার্ডেনের সামনে পৌঁছলে মোটরসাইকেলটি একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বিল্লাল হোসেন গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে ভালুকা সরকারী স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার এস আই সবুজ মিয়া।

হাসান/ আল রাজীব/ আয়না নিউজ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪