| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হেমোরেজিক ডেঙ্গুর ঝুঁকি বাড়ছে, সতর্ক থাকার আহবান স্বাস্থ্যমন্ত্রীর

  • আপডেট টাইম: 06-06-2026 ইং
  • 9484 বার পঠিত
হেমোরেজিক ডেঙ্গুর ঝুঁকি বাড়ছে, সতর্ক থাকার আহবান স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, চিকিৎসকদের আশঙ্কা অনুযায়ী এবার দেশে হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে। এ ধরনের ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের রক্তক্ষরণের ঝুঁকি থাকে বলে আগাম সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (৬ জুন) সকালে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “চিকিৎসকরা আশঙ্কা করছেন এবারের ডেঙ্গুর ধরন আরও ভয়াবহ হতে পারে। হেমোরেজিক ডেঙ্গুতে আক্রান্ত হলে রক্তক্ষরণসহ জটিলতা দেখা দিতে পারে। তাই সবাইকে এখন থেকেই সচেতন হতে হবে।”

ডেঙ্গু প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়ে তিনি জানান, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে মোবাইল কোর্ট পরিচালনা শুরু হবে। যেসব প্রতিষ্ঠান বা ভবনে এডিস মশার লার্ভা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে জরিমানা করা হবে।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে কেউ অসহযোগিতা করলে আইন প্রয়োগ ছাড়া সরকারের আর কোনো বিকল্প থাকবে না।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনগণের সচেতনতার বিকল্প নেই। তিনি জানান, দক্ষিণ সিটি করপোরেশনের ৬৩টি ওয়ার্ডকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ২৮টি ওয়ার্ডকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হয়েছে।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনগণের দায়িত্ব ৫০ শতাংশ এবং সিটি করপোরেশনের দায়িত্ব ৫০ শতাংশ। উভয়ের সম্মিলিত উদ্যোগেই ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪