| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পর্তুগালের জয়ের রাতে রোনালদোর গোলের সুযোগ হাতছাড়া

  • আপডেট টাইম: 11-06-2026 ইং
  • 420 বার পঠিত
পর্তুগালের জয়ের রাতে রোনালদোর গোলের সুযোগ হাতছাড়া

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে পর্তুগাল। তবে দলের জয়ের রাতটি ব্যক্তিগতভাবে সুখকর হয়নি অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য। নাইজেরিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়ে মাঠ ছাড়লেও একাধিক সহজ সুযোগ হাতছাড়া করেছেন এই তারকা ফরোয়ার্ড।

বুধবার লেইরিয়ায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে পর্তুগাল। ম্যাচের প্রথম দিকেই গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নেন রোনালদো। সহজ সুযোগ নষ্ট হওয়ায় হতাশাও প্রকাশ করেন তিনি।

২৩তম মিনিটে দিয়েগো দালোতের বাড়ানো পাস থেকে দারুণ এক গ্রাউন্ড শটে পর্তুগালকে এগিয়ে দেন পেড্রো নেটো। তবে ৩৭তম মিনিটে দ্রুতগতির পাল্টা আক্রমণ থেকে অ্যাডামস গোল করে সমতায় ফেরায় নাইজেরিয়াকে।

বিরতির পরও নিজের সেরা ছন্দে দেখা যায়নি রোনালদোকে। দ্বিতীয়ার্ধে আরও দুটি ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হন তিনি। ফলে বিশ্বকাপের আগে তার ফর্ম নিয়ে আলোচনা শুরু হয়েছে ফুটবল অঙ্গনে। অনেকের মতে, আক্রমণভাগে গঞ্জালো রামোসকে বেশি গুরুত্ব দেওয়া হতে পারে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজকেই।

ম্যাচের ৭৫ মিনিট পর্যন্ত মাঠে ছিলেন রোনালদো। এরপর বদলি হন তিনি। শেষ পর্যন্ত পর্তুগালের জয় নিশ্চিত করেন বদলি হিসেবে নামা ফ্রান্সিসকো কনসেইসাও। তার দুর্দান্ত শটেই আসে জয়সূচক গোল।

এর আগে চিলির বিপক্ষেও ২-১ ব্যবধানে জয় পেয়েছিল পর্তুগাল। টানা দুই প্রস্তুতি ম্যাচে জয় পাওয়ায় আত্মবিশ্বাস নিয়েই বিশ্বকাপ মিশনে নামছে ইউরোপের সাবেক চ্যাম্পিয়নরা।

আগামী বুধবার ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল। ‘কে’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ উজবেকিস্তান ও কলম্বিয়া।

হাফিজ/ আয়না নিউজ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪