বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশিকে নিহতের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বাংলাদেশ সরকারের দুর্বল পররাষ্ট্র নীতির কারণেই ভারত বারবার বাংলাদেশ সীমান্তে হত্যাকাণ্ডে ঘটাচ্ছে।
কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগরের বাতেনবাড়ি গ্রামের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. মুরসালিন এবং একই ইউনিয়নের মধুপুর গ্রামের নবীর হোসেনকে শুক্রবার (৮ মে) রাতে ভারতীয় রক্ষীবাহিনী গুলি করে হত্যা করে।
আরও পড়ুন-
যে যায় লঙ্কায় সেই হয় রাবণ : গোলাম পরওয়ার
জামায়াত নেতা বলেছেন সীমান্তে হত্যাকাণ্ড শূন্যে নিয়ে আসতে ভারত বারবার প্রতিশ্রুতি দিলেও বিএসএফ বাংলাদেশ সীমান্তে প্রায়ই বিনা কারণে হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ সরকারের দুর্বল পররাষ্ট্র নীতির কারণেই বাংলাদেশ সীমান্তে ভারত বারবার হত্যাকাণ্ডে ঘটাচ্ছে যার বিচার না হওয়া খুবই উদ্বেগজনক।
বাংলাদেশের জনগণ প্রতিবেশীদের কাছে বন্ধুসুলভ আচরণ কামনা করে জানিয়ে গোলাম পরওয়ার বলেছেন,জামায়াত আশা করে, ভারত সরকার হত্যা বন্ধ করে সব হত্যার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে।
এফ এ/আয়না